ব্লগ

২১ আগস্ট ২০২৬

BDS-এর নিজস্ব ওয়েবসাইটের যাত্রা শুরু

বগুড়া ডিবেটিং সোসাইটির অফিসিয়াল ওয়েবসাইটে স্বাগতম!

এপ্রিল ২০২৫ থেকে আজ পর্যন্ত আমাদের প্রতিটি অনুশীলনী বিতর্ক, কর্মশালা আর প্রতিযোগিতার রেকর্ড এখন এক জায়গায় — খুঁজে নেওয়ার মতো করে সাজানো।

এই সাইটে যা পাবে

  • অনুশীলনী বিতর্ক আর্কাইভ — ১৯টি সেশনের বিষয়, বিজয়ী পক্ষ, শ্রেষ্ঠ বক্তা ও বিচারকের পূর্ণ রেকর্ড
  • মোশন ব্যাংক — আমাদের আয়োজনে ব্যবহৃত ২৫টির বেশি বিতর্কের বিষয়, ধরন ও টপিক অনুযায়ী খোঁজার সুবিধাসহ
  • ক্যাম্পাস কানেক্ট — বগুড়া শহর থেকে দুপচাঁচিয়া, গাবতলী আর শিবগঞ্জ পর্যন্ত ১৭টির বেশি প্রতিষ্ঠানে আমাদের কর্মশালার হিসাব

নতুন খবর, আয়োজনের ঘোষণা আর বিতর্ক নিয়ে লেখালেখি — সব এখন থেকে এই ব্লগে পাবে। আমাদের সাথে থাকো।

— বগুড়া ডিবেটিং সোসাইটি